লাল ও হলুদ রঙের প্রচ্ছদে আবৃত একটি কাব্যগ্রন্থ। নাম “লাভায় লালশাক পুবের আকাশ”। নামের বিশালতায় ও উৎসর্গের পংক্তিমালা দেখে বেশ আগ্রহ নিয়ে কয়েকটা কবিতা পাঠ করলাম। কাব্যগ্রন্থটা বেশ ইতিহাস মিশ্রিত মনে হলো। সম্পূর্ণ কাব্যগ্রন্থ বেশ কয়েক বার পাঠ করার পর ভাবলাম, ইতিহাস মিশ্রিত অতীতের আলাপ নিয়ে বিদ্রোহী ও বজ্র কালির ফোঁটামাখা কাব্যগ্রন্থটা রিভিউ করি। কাব্যগ্রন্থের ৩২ টি কবিতার মধ্যে বেশ...