এইচএসসি ও সমমানের পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধে নামতে হয় শিক্ষার্থীদের। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোসহ তিনটি গুচ্ছে পরীক্ষায় অংশ নিতে হয় তাদের। এতে কয়েক মাস ধরে তাদের পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি জেলায় জেলায় সফর করতে হয়। ফলে ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি বিপুল অর্থ ও সময় ব্যয় হয় ভর্তিচ্ছুদের। এ অবস্থা থেকে তাদের মুক্তি দিতে সব বিশ্ববিদ্যালয় নিয়ে একক ভর্তি পরীক্ষায় আয়োজনে...